পোল্যান্ড-প্রাচীর ভাঙতে পারল না জার্মানি

প্রকাশিত: ৬:০০ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০১৬

পোল্যান্ড-প্রাচীর ভাঙতে পারল না জার্মানি

Manual1 Ad Code

images (4)

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক : দুই দলের সামনেই সুযোগ ছিল কিন্তু পারলো না জার্মানি ও পোল্যান্ড। এক ম্যাচ হাতে রেখে নকআউট পর্ব নিশ্চিত করতে পারতে, কিন্তু পারলো না দুইদলই। বিশেষ করে বিশ্ব চ্যাম্পিয়ান জার্মানির করার কথা ছিল। কিন্তু ইউরো কাপের ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে।

Manual1 Ad Code

ফ্রান্সের সাঁ-দেনিতে বৃহস্পতিবার রাতে জার্মানির শুরুটা দুর্দান্ত আশা করেছিল সবাই। চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন মারিও গোটসে। কিন্তু মিডফিল্ডার জুলিয়ান ড্রাক্সলারের ক্রসে বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ডের হেড ক্রসবারের উপর চলে যায়।

ষষ্ঠদশ মিনিটে গোল করার মতো অবস্থানে বল পেয়েছিলেন টনি ক্রুস। ছুটে এসে টমাস মুলারের পাসে ঠিকমতো শট নিতে পারেননি রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। ষষ্ঠদশ মিনিটে  মুলারের পাসে সুযোগ পান টনি ক্রুস কিন্তু পা লাগাতে পারেননি।

Manual5 Ad Code

প্রথমার্ধে প্রতিপক্ষের আক্রমণ সামলাতে ব্যস্ত পোল্যান্ড দ্বিতীয়ার্ধে অবশ্য সমানে সমান খেলতে থাকে। আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা চলতে থাকলে শেষ পর্যন্ত গোল শূণ্য ড্রয়েই শেষ করতে হয়। দুই ম্যাচ শেষ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি। পোল্যান্ডের পয়েন্টও ৪।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code