সিলেট ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭
বিয়ানীবাজার প্রতিনিধি :: আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ ও সাধারণ কাউন্সিলর পদে ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
সোমবার পৌরসভায় মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ১০০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, জাসদ মনোনীত মেয়র প্রার্থী শমশের আলম, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আমান উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বদরুল হক।
কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মারুফ আহমদ, সুমন আহমদ, আমির হোসেন, আফজাল হোসেন, ২নং ওয়ার্ডে ওয়াহিদুর রহমান টিপু ও সাইফুল আলম, ৩নং ওয়ার্ডে মানিক আহমদ ও এনামুল হক, ৪নং ওয়ার্ডে আবু বক্কর সিদ্দিক, ওয়াহিদুজ্জামান টিটন ও মো. হাবিবুর রহমান, ৫নং ওয়ার্ডে কোন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয় নি, ৬নং ওয়ার্ডে সজল উদ্দিন, ৭নং ওয়ার্ডে আকতারউজ্জামান, ৮নং ওয়ার্ডে আলম হোসেন ৯নং ওয়ার্ডে শাহজান কবির, শাহজানুল ইসলাম লায়েক, শিফিক উদ্দিন।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনির হোসেন বলেন, মেয়র পদে ৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা মনোনয়ন ফিরে পেতে ৩ দিনের মধ্যে তাদের সিলেট জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে আপিল করতে পারবেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি