প্রতিদিন একজন আত্মহত্যা করে এই গ্রামে

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, মে ১৪, ২০১৬

প্রতিদিন একজন আত্মহত্যা করে এই গ্রামে

Manual3 Ad Code

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত একটি ছোট্ট গ্রামটি। যেখানে ১১০ দিনে ১২০ জন আত্মহত্যা করেছেন। তাই ওই গ্রামকে এখন সবাই ‘আত্মহত্যা গ্রাম’ নামেই চেনে। আগের নামটা এখন হারিয়ে গেছে।

Manual5 Ad Code

গ্রামের প্রতিটা ঘর থেকেই কেউ না কেউ আত্মহত্যা করেছেন। ঠিক কী কারণে এই গ্রামে এতো আত্মহত্যা হচ্ছে, তা কেউ জানে না। গ্রামে এমন কোনো পরিবার নেই যেখানে কেউ আত্মহত্যা করেননি। আর তাই ওই গ্রামের সঙ্গে কেউই এখন আত্মীয়তা করতে চান না।

Manual8 Ad Code

গ্রামবাসী থেকে শুরু করে পুলিশ, কেউই এই ধারাবাহিক আত্মহত্যার আসল কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না। পাশেই আরও একটি গ্রাম রয়েছে। সেখানেও বহু মানুষ থাকেন। কিন্তু সেখানে গত ১০ বছরে হাতে গণা কয়েকজন ব্যক্তি আত্মহত্যা করেছেন। তাও কোনো না কোনো কারণ ছিল।

কিন্তু ‘আত্মহত্যা গ্রাম’র এই অস্বাভাবিক আত্মহত্যার পিছনে কি অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো কারও জানা নেই। আত্মহত্যার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা গ্রামে। কার ঘরে কখন আত্মহত্যা হানা দেয়, তা নিয়েই ভয়ে রয়েছেন গ্রামবাসী।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code