প্রত্যেকটি হত্যাকাণ্ড আইএস নামে চালিয়ে দেয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৬

প্রত্যেকটি হত্যাকাণ্ড আইএস নামে চালিয়ে দেয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Manual4 Ad Code

downloadসুরমা মেইল নিউজ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম ও কাশিমপুর কারাগারের সাবেক কারারক্ষী রুস্তম আলী হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রত্যেকটি হত্যাকাণ্ডকে আইএস নামে চালিয়ে দেয়া হচ্ছে। কিন্তু আমরা বারবারই প্রমাণ করছি এগুলো আইএস’র কাজ নয়। আইএসের নাম নিয়ে পুরোনো জঙ্গিরা এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। সোমবার বিকাল ৩টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

কামাল বলেন, শিক্ষক রেজাউল করিম ও কারারক্ষী রুস্তম আলী হত্যাকাণ্ডে নিন্দা জানানোর মতো ভাষা আমাদের জানা নেই। তবে আশা করছি, এ ঘটনারগুলোর রহস্য আমরা দ্রুতই উদঘাটন করতে পারবো। তদন্তের পরই জানা যাবে- আসলে হত্যাকাণ্ডটি কীভাবে সংঘটিত হয়েছে। কারারক্ষী হত্যার তদন্ত চলছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক রেজাউল করিম ও কারারক্ষী হত্যার তদন্ত ও বিচারের জন্য অপেক্ষা করতে হবে।

Manual3 Ad Code

সোমবার (২৫ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান অবসরকালীন ছুটিতে থাকা রুস্তম আলী নামে এক কারারক্ষী। তিনি সর্বশেষ কাশিমপুর কারাগারের মহিলা ইউনিটে সার্জেন্ট ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন। এসময় তিন মোটরসাইকেল আরোহী কারাগারের সামনের একটি দোকানে অতর্কিত হামলা চালিয়ে রুস্তমকে গুলি করে পালিয়ে যায়। রুস্তম আলীর বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চরকগাছিয়া গ্রামে। ২০১৫ সালের নভেম্বর মাসে থেকে তিনি অবসরকালীন ছুটিতে ছিলেন।

Manual1 Ad Code

এর আগে গত ২৩ এপ্রিল মসকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে বাসার সামনেই গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code