প্রথম দিন শেষে ভালো অবস্থানে লঙ্কানরা

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৭

প্রথম দিন শেষে ভালো অবস্থানে লঙ্কানরা

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক :: সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে কুসল মেন্ডিসের ব্যাটে  ভালো অবস্থানে লঙ্কানরা। তাদের সংগ্রহ ৪ উইকেটে ৩১২ রান। তাতে ১৬৬ রানে অপরাজিত মেন্ডিস।

Manual2 Ad Code

আজ সকালে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কানরা। ব্যাট করতে নেমে শুরুতেই উপল থারাঙ্গার উইকেট হারায় তারা। দলীয় ১৫ রানের মাথায় সরাসরি বোল্ড করে থারাঙ্গাকে ফেরান পেসার শুভাশীষ রায়।

Manual7 Ad Code

এরপর দলীয় ৬০ রানের মাথায় ব্যাক্তিগত ৩০ রানে করুণারত্নেকে ফেরান মেহেদী মিরাজ। সরাসরি বোল্ড করে তাকে বিদায় করেন মিরাজ। তার বিদায়ের পর ব্যক্তিগত ৫ রানে ও দলীয় ৯২ রানে দিনেশ চান্দিমালকে বিদায় করেন অনেক দিন পর টেস্টে ফেরা মুস্তাফিজ।

তাদের বিদায়ের পর দলের হাল ধরেন গুরুণারত্নে ও মেন্ডিস। এই দুজনে গড়েন ১৯৬ রানের জুটি। অবশেষে সেই জুটি ভাঙ্গেন তাসকিন। গুরুণারত্নেকে ৮৫ রানে বিদায় করেন তাসকিন। গুণারত্নে ফিরে গেলেও এখনো ক্রিজে রয়েছেন কুসল মেন্ডিস। তিনি আছেন ১৬৬ রানে। তার সাথে রয়েছেন ১৪ রানে ডিকওয়াল।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code