সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৫
সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার এর সভাপতিত্বে মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক এর পরিচালনায় আনন্দ মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, সিলেট মহানগর যুবলীগের সাবেক সভাপতি সুদিপ দেব, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি প্রমুখ।
সমাবেশ শেষে সভাপতির বক্তব্যে আব্দুল আলীম তুষার গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনা-কে জাতিসংঘ কর্তৃক পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা “চ্যাম্পিয়ানস অব দি আর্থ” পাওয়ায় সিলেট মহানগর ছাত্রলীগের এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে আরও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Design and developed by ওয়েব হোম বিডি