প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি : ৭ কর্মকর্তা গ্রেপ্তার

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৬

Manual8 Ad Code

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ বিমানের সাত কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ডিসি মুহিবুল ইসলাম খান এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় দায়ের করা মামলায় গতকাল বুধবার রাতে বিমানের সাত কর্মকর্তাকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট।

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাত বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। মেরামত শেষে প্রায় ৪ ঘণ্টা পর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশ্যে যাত্রা করে উড়োজাহাজটি। উড়োজাহাজের ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি নাট ঢিলে থাকায় ওই বিপত্তি ঘটে। এর পেছনে নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখতে বিমান মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তিনটি তদন্ত কমিটি করে।

Manual7 Ad Code

এ ঘটনায় গত মঙ্গলবার বাংলাদেশ বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট) এম এ এম আসাদুজ্জামান বাদী হয়ে প্রকৌশল বিভাগের তিন কর্মকর্তাসহ নয়জনের বিরুদ্ধে ঢাকা বিমানবন্দর থানায় একটি মামলা করেন।

Manual1 Ad Code

ওই মামলার আসামিরা হলেন- বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর প্রধান প্রকৌশলী (প্রডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এস এ সিদ্দিক, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফুর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান। এই নয়জনকে দুই দফায় সাময়িকভাবে বরখাস্ত করে বিমান কর্তৃপক্ষ।

Manual5 Ad Code

গতকাল বুধবার পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট মামলার তদন্তভার গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code