প্রধানমন্ত্রীর ভারত সফরে জনগণ উদ্বিগ্ন : দুদু

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৭

প্রধানমন্ত্রীর ভারত সফরে জনগণ উদ্বিগ্ন : দুদু

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন ৭ এপ্রিল। এই সফর নিয়ে দেশের মানুষের উদ্বেগ ও উৎকন্ঠতার শেষ নেই।

Manual6 Ad Code

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে এক মানববন্ধনে তিনি একথা বলেন।

Manual2 Ad Code

দুদু বলেন, আগামী ৭ তারিখে ভারতের সাথে চুক্তির পর দেশের স্বাধীনতা থাকবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে হতাশা বিরাজ করছে। দেশের মানুষ জানে না তার দেশ নিয়ে অন্য দেশের সাথে কি চুক্তি করতে প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন।

Manual1 Ad Code

তিনি বলেন, দেশের কোনো শ্রেণির মানুষের নিরাপত্তা নেই। দেশে আওয়ামী লীগ ছাড়া কেউ বসবাস করতে পারবে না। কথা বললে বাসায় থেকে ধরে নিয়ে গিয়ে গুম, হত্যা করা হচ্ছে।

Manual6 Ad Code

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী আপনি সময় থাকতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে আলোচনায় বসুন এবং দেশের চলমান গণতন্ত্রের সংকটের সমাধান করুন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code