প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে এই নির্বাচনও ব্যর্থ হবে: জামায়াত আমির

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫

প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে এই নির্বাচনও ব্যর্থ হবে: জামায়াত আমির

Manual3 Ad Code

বিয়ানীবাজার প্রতিনিধি :
আগামী বছরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনিবার্য উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, তবে কোনো অপরিপক্ষ বা প্রহসনের নির্বাচন জনগণ আর মেনে নেবে না।

 

তিনি বলেন, নির্বাচন হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ, পেশিশক্তি ও কালোটাকামুক্ত। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে এই নির্বাচনও ব্যর্থ হবে। প্রবাসীদের ভোটাধিকার শুধু নয়, প্রবাসে বসেই যাতে তাঁরা ভোট দিতে পারেন, সে ব্যবস্থা নিতে হবে।

Manual5 Ad Code

 

বুধবার (২৩ জুলাই) সিলেটের বিয়ানীবাজার পৌর শহরে জামায়াতে ইসলামী আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন।

 

Manual4 Ad Code

শফিকুর রহমান বলেন, ৫৪ বছরে চারিত্রিক সম্পদের অভাবে এ দেশ গঠন হয়নি। যারা ক্ষমতায় আসে, তারা জনগণের স্বার্থের বদলে নিজেদের স্বার্থকেই বড় করে দেখে। তারা দুদককে ভয় পেলেও আল্লাহকে ভয় করে না। যদি আল্লাহকে ভয় করত, তবে দেশ অনেক দূর এগিয়ে যেত।

 

Manual1 Ad Code

আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে যে বিপুল অর্থ পাচার হয়েছে, তা দেশে থাকলে আর কোনো অর্থনৈতিক সংকট থাকত না বলে মনে করেন তিনি।

 

জামায়াতের নেতা-কর্মীরা ফাঁসির রশিকে চোখের সামনে দেখেও চলে এসেছিলেন এবং সত্যি হাসতে হাসতে সেই ফাঁসির রশিকেও বরণ করেছিলেন উল্লেখ করে দলের আমির বলেন, কেন তাহলে আমরা দেশ ছাড়ি না, কেন বিদেশে গেলেও আবার চলে আসি। এর দুটি কারণ। নম্বর ওয়ান-আমরা এই দেশকে, দেশের মানুষকে ভালোবাসি। সুতরাং এই মানুষ ছেড়ে আমরা কোথাও গিয়ে শান্তি পাই না। নম্বর টু-আমরা যেহেতু চুরিচামারি করি না, এ জন্য আমাদের মধ্যে বেগমপাড়া নেই। আমরা চুরিচামারি করি না বলেই দেশ ছাড়ি না। এ জন্য ঠিকানা আমাদের একটাই, আল্লাহ তাআলার জন্ম দেওয়া বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি, এই বাংলাদেশকে নিয়ে আমরা বাঁচতে চাই।

 

শফিকুর রহমান বলেন, জামায়াতের নেতৃত্বে বাংলাদেশ হবে মানবিক, ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র। জামায়াতের কোনো এমপি-মন্ত্রী জনগণের টাকা মেরে খাবে না, দুর্নীতি করবে না। তারা জনগণের কল্যাণ সাধনে কাজ করবে।

 

বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল কাশেম ও পৌর আমির কাজী জমির হোসাইনের সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, সিলেট-৬ আসনে জামায়াতে ইসলামির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট জেলা আমির মাওলানা হাবীবুর রহমান ও মহানগর আমির ফখরুল ইসলাম।

 

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির জিন্নুর আহমদ চৌধুরী, পৌর শাখার ভারপ্রাপ্ত আমির রেহান আহমদ রায়হান, বিয়ানীবাজারের নায়েবে আমির মোস্তফা উদ্দিন ও আবুল খায়ের, সহকারী সেক্রেটারি রুকন উদ্দিন, আব্দুল হামিদ, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আহবাব হোসেন মুরাদ প্রমুখ।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমকেআই)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code