প্রশ্ন ফাঁস করে সমাধানের সময় শিক্ষক-শিক্ষার্থী আটক

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৭

প্রশ্ন ফাঁস করে সমাধানের সময় শিক্ষক-শিক্ষার্থী আটক

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালে বুধবার পরীক্ষাকেন্দ্র-সংলগ্ন কুটুমবাড়ি রেস্তোরাঁ থেকে এক শিক্ষকসহ দুজনকে আটক করেছে পুলিশ। তারা ফেসবুকে ফাঁস হওয়া প্রশ্ন মোবাইল ফোনে সমাধান করছিলেন। এ সময় সাদাপোশাকে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আশপাশে ছিলেন।

Manual1 Ad Code

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দু’জনকেই দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত সিফাত জেসমিন নূর রাজধানীর একটি কলেজের উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক। আর মেহেদী হাসান রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, পরীক্ষা শুরু হওয়ার আগে লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রের সামনে কুটুমবাড়ি নামের একটি রেস্তোরাঁয় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল বেশ কিছু শিক্ষার্থী। সেখানে সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিলেন। পরীক্ষা শুরুর পর মোবাইল ফোনের ফেসবুকে প্রশ্নের উত্তর সমাধান করার সময় ধরা পড়েন সিফাত জেসমিন নূর ও মেহেদী হাসান নামের দুজন।

Manual1 Ad Code

এসময় কর্তব্যরত ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জেল হোসেন তাদের জেরা করেন। মেহেদী হাসানের মোবাইল থেকে ‘আর জে রাহাত’ নামের এক আইডি পাওয়া যায়। সেখানে ফেসবুকে পোস্টের বিষয়টি বের হয়ে আসে। তাদের মোহাম্মদপুর থানায় নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code