সিলেট ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
বাংলাদেশ সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জল।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহনের দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার ধর্মপাশা উপজেরার মেউহারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের এলাকা থেকে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী।
তাহিরপুর উপজেলা সদরের উজান তাহিরপুরের বাসিন্দা মেহেদী হাসান উজ্জল সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের নির্বাচনী প্রচার কাজে দায়িত্বশীল ছিলেন ।
বৃহস্পতিবার সন্ধায় ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা রিটার্নিং অফিসার জনি রায়, থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা এ তথ্য নিশ্চিত করে বলেন, উজ্জলকে থানায় সোপদ করেছে সেনাবাহিনী, তার ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ইউএনও, ওসি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্মপাশা উপজেলায় দায়িত্বরত সেনাবাহিনীর দায়িত্বশীল সুত্র জানিয়েছে ধর্মপাশার মেউহারি সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রের আশপাশে অবস্থান নেন উজ্জল। এরপর তার মুফোঠোনে বিভিন্ন কেন্দ্রের ভোটাররা ব্যালট পেপাারে সিল মেলে তার মুঠোফোনে সেন্ট করেন এবং উজ্জল রিসিভ করেন। তার মুঠোফোনে সেন্ড করা এ ধরণের একাধিক সিল মারা ব্যালট পেপার পাওয়ায় তাৎক্ষণিক সময়ে মুঠোফোন জব্দ করে তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নিতে থানায় সোপর্দ করা হয়েছে।
তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জুনাব আলী জানান, বিএনপি নেতা মেহেদী হাসান উজ্জ্বলকে সেনাবাহিনী কতৃক গ্রেফতারের বিষয়টি জানলেও কি কারনে তাকে গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত হতে পারিনি।
(সুরমামেইল/এইচএসএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি