সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, মে ১৪, ২০১৬
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতার প্রীতি জিনতার সঙ্গে সালমান খানের বন্ধুত্বের কথা অনেকেই জানেন। আর তাইতো শত ব্যস্ততার মাঝেও পুরনো বন্ধু প্রীতির ওয়েডিং পার্টিতে গিয়েছিলেন সালমান। তবে একা নয়, সঙ্গে ছিলেন রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভেঞ্চুর। আর তার পর থেকেই বি-টাউনে তোলপাড় শুরু হয়েছে। তাহলে কি নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে পুরনো বন্ধুর পরিচয় করিয়ে দিলেন সল্লু মিয়া? এমনটাই প্রশ্ন সমালোচকদের। কেননা, বলিউডের মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর সালমান যে লুলিয়ার কাছেই প্রেমের বাঁধনে ধরা দিয়েছেন, এমন কানাঘুষোও টিনসেল টাউনে পুরনো হয়ে গেছে। তাই প্রীতি-জেনের ওয়েডিং রিসেপশনে সালমান-লুলিয়ার এক সঙ্গে যাওয়া নতুন গুঞ্জণের সৃষ্টি করেছে। দিন আগেই লুলিয়াকে দেখা গিয়েছিল এয়ারপোর্ট থেকে ফেরার সময় হবু শাশুড়ি মাকে সামলাতে। এরপর শুক্রবার প্রীতি-জেনের ওয়েডিং পার্টিতে এক সঙ্গে যাওয়া। এখন শুধু চার হাত এক হওয়ার অপেক্ষা।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি