প্রেম করে বিয়ে করায় অন্তঃসত্ত্বা মেয়েকে খুন করল মা!

প্রকাশিত: ৪:২৭ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০১৬

প্রেম করে বিয়ে করায় অন্তঃসত্ত্বা মেয়েকে খুন করল মা!

Manual7 Ad Code

500x350_1d713d509c7e22aff981bd1622690e9c_00565615আন্তর্জাতিক ডেস্ক : পরিবারের অমতে বিয়ে করায়, বাইশ বছরের অন্তঃসত্ত্বা মেয়েকে গলার নলি কেটে খুন করল মা! আবারও সেই ‘অনার কিলিং’, ঘটনাস্থল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ।

Manual7 Ad Code

বছর তিনেক আগে প্রেম করে পাড়ারই ছেলে তৌফিককে বিয়ে করেছিলেন পাঞ্জাবের গুজরানওয়ালার সেই মেয়েটি, যাঁর নাম মুকাদস। লাহোর থেকে জায়গাটি প্রায় ৮০ কিলোমিটার দূরে।

Manual1 Ad Code

পুলিশ সুপার নাদিম খোক্কর জানান, মুকাদসের পরিবারের এই বিয়েতে সায় ছিল না। বাড়ির অমতেই পালিয়ে গিয়ে তৌফিককে বিয়ে করে সংসার পেতেছিলেন মুকাদস। মেয়ে অন্তঃসত্ত্বা জানতে পেরে, দিন কয়েক আগে তাঁর মা আমনা মুকাদসের সঙ্গে যোগাযোগ করেন। মেয়েকে আশ্বস্ত করে বলেন, পরিবারের সবাই এখন এই বিয়ে মেনে নিয়েছেন। জামাইকে সঙ্গে নিয়ে বাপেরবাড়িতে আসার জন্য নিমন্ত্রণও করেন। আট মাসের অন্তঃসত্ত্বা ওই যুবতী বৃহস্পতিবার ডাক্তার দেখাতে তাঁর বাপেরবাড়ির কাছেই একটি ক্লিনিকে গিয়েছিলেন। তা জানতে পেরে, ওই ক্লিনিক থেকেই মেয়েকে বাড়িতে নিয়ে আসেন মা। এর পর গলার নলি কেটে মেয়েকে নিজের হাতে খুন করে আমনা। তাকে সাথ দেয়ে স্বামী আরশাদ ও ছেলে আদিল। মুকাদসকে খুন করার আগে তার গর্ভস্থ সন্তানকে নষ্ট করতে ব্যাপাক নির্যাতনও করা হয়েছিল বলে তদন্ত রিপোর্টের ভিত্তিতে জানিয়েছেন পুলিশ সুপার।

পুলিশ সূত্রে খবর, এই অনার কিলিংয়ের ঘটনায় মেয়েটির মা-বাবা-ভাই সহ মোট ৬ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। তবে, আরশাদ ছাড়া বাকি অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code