সিলেট ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, মে ২, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মংলায় এক কলেজছাত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে বখাটে যুবক অসিম ঘোষ (২৮)।
সোমবার ভোররাতে উপজেলার চাদপাই ইউনিয়নের তালতলা গ্রামে বাসায় ঢুকে ওই শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করে সে।
আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে খুলনা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষার্থী খুলনা জেলার রুপসা ডিগ্রি মহা বিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
এদিকে, এ ঘটনায় পুলিশ অসিম ঘোষকে আটক করেছে। অসিম একই এলাকার মন্টু ঘোষের ছেলে।
মংলা থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ লুৎফর রহমান জানান, মংলা উপজেলার চাদপাই ইউনিয়নের অসিম ঘোষ একই এলাকার কলেজ পড়ুয়া ওই শিক্ষার্থীকে দীর্ঘদিন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ওই ছাত্রী এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয় অসিম। এরই ঘটনার জেরে সোমবার ভোররাতে ওই শিক্ষার্থীর ওপর চড়াও হয় অসিম।
পরে অসিম হাতুড়ি দিয়ে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করে। ওই ছাত্রীর আত্মচিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে অসিম পালিয়ে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষার্থীকে মংলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে পরে ওই ছাত্রীকে খুলনা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি