প্রয়াত নেতা সামাদ আজাদের ৯৪তম জন্মবার্ষিকী আজ

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৬

প্রয়াত নেতা সামাদ আজাদের ৯৪তম জন্মবার্ষিকী আজ

Manual6 Ad Code

Samad

Manual8 Ad Code

সুরমা মেইল নিউজ : আজ প্রয়াত নেতা আব্দুস সামাদ আজাদের ৯৪তম জন্মবার্ষিকী আজ (১৫ জানুয়ারি)। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবাসী সরকারের রাষ্ট্রদূত, বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী এবং ৫ম সংসদের বিরোধী দলীয় উপনেতা ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুস সামাদ আজাদ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ভূরাখালি গ্রামে ১৯২২ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহন করেন। তিনি ১৯৪০ সালে সুনামগঞ্জ জেলা মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন এবং ১৯৪৬ সালে একই সংগঠনের অবিভক্ত আসামের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে তার সিদ্ধান্ত ও নেতৃত্বে প্রথম ১৪৪ ধারা ভঙ্গ করা হয়। ১৯৫৪ সালের সাধারন নির্বাচনে যুক্তফ্রন্ট থেকে তিনি এম.এল.এ নির্বাচিত হন এবং আওয়ামী লীগে শ্রম সম্পাদক হিসেবে যোগদান করেন। ১৯৫৮ সালে আইয়ুববিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন এবং সর্বদলীয় রাজনৈতিক জোট এনডিএফ’র দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭০ এর নির্বাচনে তিনি আওয়ামীলীগ থেকে এম.এন.এ নির্বাচিত হন।
মুক্তিযুদ্বের প্রধান সংগঠকের একজন এবং স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রী ছিলেন আব্দুস সামাদ আজাদ। ৭৫ পরবর্তী আওয়ামীলীগের পুনর্গঠনে বিশেষ ভুমিকা পালন করেন এবং জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত আওয়ামীলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ১৯৯০ এর গণঅভ্থূানের এবং ১৯৯৬ এর জনতার মঞ্চের অন্যতম রূপকার ছিলেন তিনি। ১৯৯১ সালে বিরোধী লীয় উপনেতার দায়িত্ব পালন করেন। সুনামগঞ্জ জেলার প্রায় প্রতিটি নির্বাচনী এলাকা থেকে বিভিন্ন সময়ে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ সালে আওয়ামীলীগ মন্ত্রিসভায় সফল পররাষ্ট্র মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন। ২০০৫ সালের ২৭ এপ্রিল তিনি মারা যান।
এদিকে সামাদ আজাদের জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাদ মাগরিব ঢাকার লেকসার্কাস লেকভিউ জামে মসজিদে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া সুনামগঞ্জ, জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code