সিলেট ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : কথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) হটিয়ে ইরাকের ফালুজা শহরের অধিকাংশ এলাকা দখলে নিয়েছে দেশটির সরকারি বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা।
লেফট্যানেন্ট জেনারেল আবদুল আমি আল-শামারি বলেন, শত্রুরা ধ্বংস হয়ে যাচ্ছে। তারা তাদের যোদ্ধাদের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। যোদ্ধারা পালিয়ে যাচ্ছে। বিশেষ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার হায়দার আল-ওবেদি বলেন, শরটির ৮০ শতাংশ এলাকা তারা নিয়ন্ত্রণে নিয়েছে।
মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশ কার্টার বলেন, অধিকাংশ এলাকা পুনর্দখল হলেও বেশিকিছু এলাকায় এখনো যুদ্ধ চলছে। এখনো শহরটির গুরত্বপূর্ণ কিছু অঞ্চল আইএসের দখলে রয়েছে।
তবে ইরাকের প্রধানমন্ত্রী দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে জানান। জ্যেষ্ঠ সেনা মুখপাত্র বলেন, তিনি আশা করছেন পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যেই পুরো যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে।
ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ফালুজা শহরটি ২০১৪ সালে দখল করে আইএস। সূত্র: বিবিসি
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি