সিলেট ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, জুন ৪, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের আল-আনবার প্রদেশের ফালুজা শহরে সরকারি বাহিনীর অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) অন্তত ৫০ জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার ফালুজা মুক্তি অভিযানের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আবদেল ওয়াহাব আল-সাদি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা জানান।
আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আস-সুমারিয়াকে আবদেল ওয়াহাব আল-সাদি জানান, বৃহস্পতিবার আশ-শুহাদা ও আন-নুয়াইমিয়া এলাকায় আইএস জঙ্গদের ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এ সময় দুই পক্ষের মধ্যে ভয়াবহ লড়াইয়ে অন্তত ৫০ জঙ্গি নিহত হয়।
লেফটেন্যান্ট সাদি জানান, নিরাপত্তা বাহিনী ফালুজা উত্তরে সাকলাভিয়া এলাকার দিকে এগিয়ে যাচ্ছে এবং এলাকাটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার উদ্যোগ নিয়েছে।
এদিকে, আনবার প্রদেশের রাজধানী রামাদির উত্তরে আলবুধিয়াব এলাকায় আইএস জঙ্গিদের ওপর বিমান হামলা চালিয়েছে ইরাকের বিমান বাহিনী। এতে আইএসের ৮টি আস্তানা ধ্বংস হয় এবং অনেকে নিহত হয়েছে। এছাড়া, ফালুজার দক্ষিণে আলবুহাউই এলাকায় বিমান হামলায় অন্তত ৯ জঙ্গি নিহত হয়েছে। এর পাশাপাশি রামাদির কাছে অন্য এক অভিযানে ২৪ আইএস জঙ্গি নিহত হয়েছে। সূত্র : ইরাকি নিউজ ও প্রেস টিভি
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি