সিলেট ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৬
বিনোদন ডেস্ক :: বি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে ফের নাকি একসঙ্গে আসতে চলেছেন সালমান ও ঐশ্বরিয়া! আর এই খবর ছড়িয়ে পড়তেই গুঞ্জন শুরু হয়েছে গোটা বলিউডে। আসলে আগামী ২৮ অক্টোবর ঐশ্বরিয়া অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পেতে চলেছে। প্রচারের জন্য ‘বিগ বস’-এর মঞ্চে এই ছবির অভিনেতা-অভিনেত্রীদের যাওয়ার কথা। সেখানে ঐশ্বরিয়াও হাজির থাকতে পারেন বলে খবর।
আগামী ১৬ অক্টোবর ‘বিগ বস-১০’ এর প্রিমিয়ার। আর এটিই আপাতত দেশের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো। কর্ণ জোহর এই মঞ্চে তাঁর ছবির প্রচার করবেন না, এ তো হতে পারে না। অন্তত এমনটাই মত বি-টাউনের বিশেষজ্ঞদের। আর যদি এককালের বহুল চর্চিত প্রেমিক যুগল সামনা-সামনি হন, তবে একে অপরের সঙ্গে কেমন ব্যবহার করবেন, তা জানতে উদগ্রীব তামাম দর্শকরা। এর আগে যে সময় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর ট্রেলার সামনে এসেছিল, তখন সালমান জানিয়েছিলেন, ঐশ্বরিয়াকে এই ছবিতে ভীষণ সুন্দর দেখাচ্ছে। এই কমেন্টটি শোনার পর রাই সুন্দরীর কেমন লেগেছে, তা জানা নেই। তবে পুরনো বিবাদ ভুলে তাঁরা ‘বিগ বস’-এর মঞ্চে ফের একসঙ্গে আসেন কিনা সেটা দেখার!
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি