সিলেট ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: মুসলিমপ্রধান সাত দেশের নাগরিকদের ওপর স্থগিত হয়ে যাওয়া নিষেধাজ্ঞা সংশোধন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন বলে জানা গেছে।
রবিবার ট্রাম্পের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো।
উল্লেখ্য, ২৭ জানুয়ারি এক নির্বাহী আদেশে সাত মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। পরে সিয়াটলের একজন বিচারক ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দেন। ট্রাম্প প্রশাসন ওই আদেশের বিরুদ্ধে আপিল করলেও সানফ্রান্সিসকোভিত্তিক তিন বিচারকের প্যানেল তা খারিজ করে দেন।
শনিবার হোয়াইট হাউসের প্রধান নীতি-নির্ধারক স্টিভ ব্যানন বিচার বিভাগীয় একটি দলের সঙ্গে ফ্লোরিডার মার-আ-লাগোতে বৈঠক করেছেন।
সূত্রের বরাত দিয়ে পলিটিকো জানিয়েছে, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও প্রেসিডেন্টের সঙ্গেও এ বিষয়ে বৈঠক করবেন।
তবে নতুন নিষেধাজ্ঞায় কতটা পরিবর্তন আসবে, তা এখনও নিশ্চিত নয়। নতুন নিষেধাজ্ঞা কেমন হবে, তা পরিষ্কারভাবে না বললেও গত ১০ ফেব্রুয়ারি ট্রাম্প জানান, আগের নিষেধাজ্ঞা ‘খুব সামান্যই পরিবর্তিত হবে।’
১৬ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছিলেন, নতুন করে জারি করতে যাওয়া নির্বাহী আদেশটিতে আগের নির্বাহী আদেশের ব্যাপারে আদালতের তোলা প্রশ্নগুলোর মীমাংসা করা হবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি