ফেসবুকে ‘কুরুচিপূর্ণ ও অশালীন’ মন্তব্য করার অভিযোগে মাগুরায় স্কুলছাত্রকে গ্রেফতার

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৫

ফেসবুকে ‘কুরুচিপূর্ণ ও অশালীন’ মন্তব্য করার অভিযোগে মাগুরায়  স্কুলছাত্রকে গ্রেফতার

Manual1 Ad Code

aaaaa_164454

Manual7 Ad Code

সুরমা মেইলঃফেসবুকে ইসলাম ধর্ম সম্পর্কে ‘কুরুচিপূর্ণ ও অশালীন’ মন্তব্য করার অভিযোগে মাগুরায় দীপু বিশ্বাস নামের এক স্কুলছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual1 Ad Code

সোমবার রাতে উপজেলার সিংড়া গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। থৈয়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র দীপু সিংড়া গ্রামের বিষ্ণু বিশ্বাসের ছেলে।

মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সোমবার সকালে দীপু তার ফেসবুক ওয়ালে ইসলাম ধর্ম সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যার পর মিছিল নিয়ে তার বাড়িতে হামলা করতে যায় তারা। এ সময় সিংড়া ফাঁড়ি ও শালিখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সোমবার রাত সাড়ে ১১টার দিকে সিংড়া গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

দীপুর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

Manual1 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code