সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, মে ৭, ২০১৬
সুরমা মেইল নিউজ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় আবারো শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ করছেন। ফলে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়েছে। ফলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ফলে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার (০৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার আউখাব এলাকার হারবেস্ট রিচ (বেনেটেক্স) পোশাক কারখানার শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান- আউখাব এলাকার বেনেটেক্স পোশাক কারখানার শ্রমিকরা গত এক মাস ধরে কর্তৃপক্ষের কাছে বকেয়া বেতন-ভাতার দাবি জানিয়ে আসছেন। শনিবার শ্রমিকরা বাধ্য হয়ে চার মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। এ সময় উত্তেজিত শ্রমিকরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মলর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান- পোশাক কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি