সিলেট ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের সাথে সিলেটের একটি গভীর সম্পর্ক বিদ্যমান উল্লেখ করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, এই সিলেট জেলা শহরে শ্রদ্ধা জানানোর জন্য বঙ্গবন্ধুর কোন প্রতিকৃতি নেই। ছাত্রলীগ নেতাকর্মীরা প্রয়োজনে নিজেরা টাকা দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করবে। এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। সাংবাদিক বন্ধুগণ আর ছাত্রলীগ নেতাকর্মী উভয় গোষ্ঠিই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি।
রবিবার সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময়কালে তিনি উক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে সারাদেশের প্রতিটি ছাত্রলীগ নেতাকর্মীকে ভূমিকা রাখতে হবে। অনুরুপভাবে ছাত্রলীগের যেকোন ভুলভ্রান্তি যথাযথভাবে উপস্থাপন করে সাংবাদিকরা দেশের এই বৃহৎ ছাত্র সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন।
জাকির বলেন, সিলেটসহ দেশের বিভাগীয় শহরগুলোতে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি), বিভিন্ন ব্যাংকের নিয়োগ পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র না থাকায় চাকুরি প্রত্যাশী ছাত্র-ছাত্রীদের নানা দুর্ভোগ পোহাতে হয়। এজন্য সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন নিয়োগ পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন জাকির।
সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেলের পরিচালনায় মতবিনিময়ের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির। আরোও বক্তব্য দেন সহ-সভাপতি মঈন উদ্দিন।
এসময় সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক এস সুটন সিংহ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফয়সল আহমদ মুন্না, পাঠাগার সম্পাদক কাইয়ুম উল্লাস, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ ও নির্বাহী সদস্য ইমরান আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, যুগান্তরের আলোকচিত্রী মামুন হাসান, শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, বণিকবার্তার নিজস্ব প্রতিবেদক দেবাশীষ দেবু, বাংলানিউজের স্টাফ করেসপরেনডেন্ট নাসির উদ্দিন, সমকালের আলোকচিত্রী ইউসুফ আলী, সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান রুমান, সিলেটের কণ্ঠের স্টাফ রিপোর্টার অমিতা সিনহা, উত্তরপূর্বের স্টাফ রিপোর্টার শংকর দাস, উত্তরপূর্বের আলোকচিত্রী নুরুল ইসলাম, আজকের সংবাদের ব্যুরো প্রধান মঞ্জুর হোসেন খান, আনোয়ার হোসেন, ইয়াহইয়া মারুফ, মিঠু দাস জয়, মনিরুজ্জামান রনি, দিব্য জ্যোতি সী, ছয়ফুল আলম অপু প্রমুখ।
মতবিনিময় কালে ছাত্রলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপ-সম্পাদক ময়নুল ইসলাম ফয়সাল, কেন্দ্রীয় সদস্য সাইফুল আহমদ ছফু, শাহ আলম শাওন, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃত্বিক দেব ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের (স্থগিত কমিটির) সাধারণ সম্পাদক ইমরান খান।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি