বটেশ্বরে পাবলিক স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী মানববন্ধন

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৭

বটেশ্বরে পাবলিক স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী মানববন্ধন

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে সদরের সীমান্তে বটেশ্বরে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। প্রচারণা মাস জানুয়ারী উপলক্ষে বুধবার জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের উদ্যোগে মাদকের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সচেতন করার উদ্দেশ্যে মাদকবিরোধী আলোচনা সভায় ও মানববন্ধন অনুষ্ঠিহ হয়। কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে তামাবিল রোডে ১ কি.মি জুড়ে মাদকবিরোধী ফেস্টুন, ব্যানার, প্লে-কার্ড সজ্জিত মানববন্ধনে অনুষ্ঠিত হয়। মাদক বিরোধী প্রচারণা উপলক্ষে কলেজের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল মোহাম্মদ ইকবাল-উর রহমান বলেন, মাদক দেশ ও জাতির জন্য ভয়ানক। যার ফলে ধবংশ হচ্ছে অনেক পরিবার। ক্ষতিগ্রস্থ হচ্ছে সামজিক বন্ধন ও রাষ্ট্রীয় উন্নয়ন। অপরাধী যেই হোক না কেন তাকে শাস্তি দিতেই হবে। শিক্ষিত মহলই পারে সমাজকে মাদকের ভয়াল থাবা রক্ষা করতে। আমাদের দেশ মাদকদ্রব্য উৎপাদনকারী দেশ নয়, চোরাচালান ও কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের স্বার্থ হাসিলের জন্য মাদক প্রচার করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে যুব সমাজকে রুখে দাড়াতে হবে। মাদকের ভয়াল থাবা থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে হবে। নতুবা ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা দূরুহ হয়ে পড়বে। তাই তিনি সবাইকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মলয় ভূষণ চক্রবর্ত্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code