বটেশ্বর আলোরপথ ছাত্রকল্যাণ ফোরাম’র শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৬

বটেশ্বর আলোরপথ ছাত্রকল্যাণ  ফোরাম’র শীতবস্ত্র বিতরণ

Manual5 Ad Code

alorpot pic
সুরমা মেইল নিউজ  : বটেশ্বর আলোরপথ ছাত্রকল্যান ফোরাম এবার অসহায় মানুষের পাশে এসে দাড়ালো। আজ শুক্রবার সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউপির তুরিয়ানন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার গরিব অসহায় ও দূস্থ্য মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করে ছাত্ররা যে সমাজের অবহেলিত মানুষের জন্য কিছু করতে পারে তা প্রমান দিলো এই ছাত্র ফোরামটি। এলাকার বিশিষ্ট মুরব্বি ডাক্তার এনাম আহমদ এর সভাপতিত্ত্বে এবং ছাত্র ফোরাম’র সাধারন সম্পাদক কাজী বদরুল ও সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বির যৌথ পরিচালনায় শীতবস্ত্র বিতরণত্তর এক আলোচনা সভায় বক্তব্য রাখেন। অনুষ্টানের অতিথি ৪নং খাদিমপাড়া ইউ/পি ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার এনামুল হক এনাম। ওয়ার্ডের বর্তমান মেম্বার নিজাম উদ্দিন, জালালাবাদ সেনা কল্যাণ সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাবিবুর রহমান। দৈনিক সোনালী কন্ঠ পত্রিকার সিলেট ব্যুরোচিফ মোঃ হানিফ। অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেন সংস্থার সভিপতি ইমরান হোসেন ইমরান, তাজুল ইসলাম, মনাউর রহমান (মাইজবাগী) মখলিছ উর রহমান মোঃ আলাই, আব্দুল হাদি চৌধুরী, ইউনুছ মিয়া। বিশিষ্ট সমাজ সেবক মোঃ শাহজাহান। শেখ নজরুল ইসলাম, মোঃ ফয়জুল হক, মোঃ আলী, সুজন, শাহিন, সাজু, রিয়াদ, রাসেল, আমিনুল, মোঃ সামাদ সালাম, সাহেদ, নুরুল, ইমন আহমদ মুন্না, করিম উদ্দীন, শামিম, হাবিবুর রহমান, আনিসুর রহমান, ইয়াসিন আরাফাত, নাজির হোসেন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code