সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
সিলেট শহরতলীর বটেশ্বর থেকে ভারতীয় পেঁয়াজের চালানসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) সকালে শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামন থেকে ৬টি ডিআই পিকআপ ভর্তি ২৭০ বস্তা পেঁয়াজের চালানসহ তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃত পেঁয়াজের আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বিকেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকালে টেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে চেকপোস্ট বসিয়ে ভারতীয় বিপুল পরিমাণের পেঁয়াজের চালানসহ ৬টি ডিআই পিকআপ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা- জৈন্তাপুর উপজেলার সারিঘাট ডুবি গ্রামের মৃত কুতুব আলীর ছেলে মামুনুর রশিদ (৩০), একই উপজেলার ২নং চাজিল ইউনিয়নের বিরাইমারা গ্রামের মোঃ সিদ্দকুর রহমানের ছেলে মোঃ আজাদ আহমেদ তাজ (২৭), শামসুল ইসলামের ছেলে রুবেল আহমেদ (২৪), মৃত মোবারক আলীর ছেলে হোসেন আহমেদ (৪৭), গোয়াইনঘাট উপজেলার ৪নং আলিরগাঁও ইউনিয়নের হাজিরাই গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে সিরাজুল ইসলাম (২২) ও একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে বাহার আহমেদ (২৮)।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি