বদরুলের যাবজ্জীবন কারাদণ্ড নারী দিবসের বিশেষ বার্তা : কেয়া চৌধুরী

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৭

বদরুলের যাবজ্জীবন কারাদণ্ড নারী দিবসের বিশেষ বার্তা : কেয়া চৌধুরী

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক ::  সিলেটে কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে হত্যার চেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা বদরুল আলমের যাবজ্জীবন কারাদণ্ডের রায়কে নারী দিবসের বিশেষ বার্তা হিসেবে আখ্যা দিয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

তিনি বলেন, বদরুলের যাবজ্জীবন সাজার রায় বাংলাদেশের জন্য যুগান্তকারী রায়। এটি একটি সুখবর। এটি নারী দিবসের বিশেষ বার্তা।

Manual7 Ad Code

বুধবার জাতীয় সংসদে এক অনির্ধারিত আলোচনায় সিলেট এলাকার এই সংসদ সদস্য রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

এর আগে বুধবার খাদিজাকে হত্যার চেষ্টা মামলায় রায়ে ছাত্রলীগ নেতা বদরুল আলমের যাবজ্জীবন সাজার আদেশ দেন সিলেটের মহানগর দায়রা জজ।

প্রসঙ্গত, গত বছর ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা দিয়ে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। বদরুলের ধারালো অস্ত্রের আঘাতে তার মাথার খুলি ভেদে করে মস্তিষ্কও জখম হয়। খাদিজাকে কোপানোর রোমহর্ষক ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে ক্ষোভের সৃষ্টি হয়।

Manual6 Ad Code

সংসদের অনির্ধারিত আলোচনায় কেয়া চৌধুরী বলেন, এই রায়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। খাদিজাসহ সব নারী আরও এগিয়ে যাক।

Manual3 Ad Code

পরে সংরক্ষিত আসনের আরেক এক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পি অনির্ধারিত আলোচনায় নারীর অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের সাফল্য তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code