সিলেট ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৬
সুরমা মেইল নিউজ :: সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে নির্মমভাবে কোপানোর প্রতিবাদে মানববন্ধন ও থুথু নিক্ষেপ কর্মসূচি অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন (বামাসাক)। কর্মসূচি চলাকালে অস্থায়ী ‘থুতুস্তম্ভ’ বানিয়ে থুতু নিক্ষেপ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বামাসাকের সভাপতি ফয়সল আহমদ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, বেসরকারি সংস্থা সচেতন নাগরিক কমিটির (সনাক) সিলেটের সভাপতি অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্কের সিলেট শাখার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমুখ।
আয়োজকরা জানিয়েছেন, বদরুলের শাস্তির দাবিতে জনসচেতনতা তৈরি করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত (৩ অক্টোবর) সোমবার পরীক্ষা দিয়ে ফেরার পথে এমসি কলেজ ক্যাম্পাসে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাবির ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। পরে বদরুলকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
ঘটনার দিন গুরুতর আহত অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন মঙ্গলবার তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন খাদিজা।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি