সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০১৬
সুরমা মেইল নিউজ : রাজধানীর দারুসসালাম থানাধীন দীপনগরে এক কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. রুবেল (২৬) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
রবিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম। ধর্ষণের শিকার মেয়েটির বাড়ি বরিশালে। রবিবার বিকালে মেয়েটি তার প্রেমিক আরিফের সঙ্গে বরিশাল থেকে ঢাকায় আসে।
এসআই শাহ আলম জানান- ঢাকায় আনার পর মেয়েটিকে নিয়ে আরিফ থাকার জন্য রুবেলের কাছে আমিন বাজার এলাকায় যায়।
কিন্তু রুবেল জানায়- তার নিজেরই থাকার কোন নির্দিষ্ট জায়গা নেই। এমন পরিস্থিতিতে আরিফ ওই মেয়েটিকে ফেলে রেখে কৌশলে চলে যায়। এরপর মেয়েটি রুবেলকে বলে, আমি বাড়ি থেকে বের হয়ে এসেছি। বাড়িতে আর ফিরে যাব না। গার্মেন্টসে চাকুরি করে হলেও ঢাকায় থেকে যাওয়ার কথা বলে মেয়েটি।
পরে রুবেল ওই মেয়েটিকে নিয়ে দীপনগরের পোড়া বস্তিতে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে রাত ১০টার দিকে একটি বাসা ভাড়া নেয়। পরে রাত ২টার দিকে ওই মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে দেখেন মেয়েটি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। রুবেলকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে তারা। পুলিশ মেয়েটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করে।
দারুসসালাম থানার এস আই আরও জানান, ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সুত্র : অনলাইন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি