বরখাস্তকৃত সিসিক মেয়র আরিফের জামিন নামঞ্জুর

প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ, মে ১৮, ২০১৬

বরখাস্তকৃত সিসিক মেয়র আরিফের জামিন নামঞ্জুর

Manual5 Ad Code

সুরমা মেইল নিউজ : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীকে জামিন দেয়নি হাইকোর্ট। আরিফুলের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন আবেদনটি সংশ্লিষ্ট বেঞ্চের কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ মে) হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো: ইজহারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আজ আদালতে মেয়রের পক্ষে শুনানি করেন সিনিয়র আইজীবী ব্যারিস্টার মঈনুল হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মোহম্মদ বশির উল্লাহ।

উল্লেখ্য, ২০০৫ সালে জানুয়ারি মাসে হবিগঞ্জের বৈদ্যনাথ তলায় গ্রেনেড হামলায় শাহ এমএস কিবিরিয়াসহ পাঁচজন নিহত হন। আহত হন আরো ৪৩ জন। এই ঘটনার পরদিন থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীকালে সম্পূরক চার্জশিটে সিলেটের আরিফুল হককে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এই মামলায় জামিন চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন।

Manual4 Ad Code

পরে আদালত থেকে বেরিয়ে ব্যারিস্টার মঈনুল হোসেন সাংবাদিকদের বলেন- সরকার ষড়যন্ত্র করে মেয়র পদ থেকে অপসারণ করতে আরিফুল হককে মামলায় জড়িয়েছে।  এ মামলার আরিফুলের নাম সম্পুরক চার্জশীটে দেয়া হয়েছে। অতএব তাকে এই মামলায় জামিন দেয়া হোক।

Manual3 Ad Code

জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এই মামলার বিচারকি আদালতে ১৮ জন সাক্ষীর সাক্ষগ্রহণ সমাপ্ত হয়েছে। এই পর্যায়ে তাকে জামিন দেয়ার কোনো সুযোগ নেই। পরে শুনানি শেষে আদালত জামিন না দিয়ে আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে দেন। আরিফুল হক বর্তমানের কারাবন্দী আছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code