বসত ঘরে মিললো ইয়াবা ও মাদক বিক্রির ৩ লক্ষাধিক টাকা

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬

বসত ঘরে মিললো ইয়াবা ও মাদক বিক্রির ৩ লক্ষাধিক টাকা

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে চিহ্নিত মাদক কারবারির বসত ঘর থেকে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়েছে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে মাদক ব্যবসায়ী।

 

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নারানপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী শরীফ উদ্দিনের বাড়িতে সাড়াশি অভিযান চালায় থানা পুলিশ। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পালিযে মাদক বিক্রেতা শরীফ উদ্দিন।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

এসময় তার বসত ঘরে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ লক্ষ ১০ হাজার ৫৩০ টাকা জব্দ করে পুলিশ।

 

পলাতক মাদক কারবারি শরীফ উদ্দিন ওই গ্রামের তাহের আলীর পুত্র।

 

রোববার পুলিশ জানাায়- এ ঘটনায় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শরীফ উদ্দিনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

স্থানীয়দের ভাষ্য মতে, শরীফ উদ্দিন এলাকার একজন চিহ্নিত ইয়াবা ও মাদক ব্যবসায়ী। সে ভারত থেকে অবৈধভাবে মাদক দ্রব্য এনে সহযোগীদের মাধ্যমে এলাকায় এবং দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে।

Manual5 Ad Code

 

এ বিষয় কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম জানান, শরীফ উদ্দিনকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে এবং উপজেলাব্যাপী মাদক বিরোধী অভিযান চলছে।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code