সিলেট ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৩ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : শহরের বহুতল ভবন থেকে পড়ে এক যুবতীর মৃত্যু। ঘটনাস্থল নিউ আলিপুরের সাহাপুর কলোনি। সোমবার দুপুর সাড়ে ৩টার নাগাদ ভারী কিছু পড়ার শব্দ শুনে বাইরে বেরিয়ে আসেন বহুতলের বাসিন্দারা। তাঁরা দেখেন, নীচে রাস্তায় পড়ে রয়েছে এক তরুণীর রক্তাক্ত দেহ। তরুণীর নাম জ্যাকলিন লিন্ডসেল। পুলিশ সূত্রে খবর, স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে করণরাজ নামে এক তরুণের সঙ্গে চারতলার একটি ঘর ভাড়া নেন তিনি। যদিও পুলিশের দাবি, জ্যাকলিন ও করণরাজ লিভ-ইন করতেন। জ্যাকলিন চাকরি করতেন একটি বেসরকারি সংস্থায়। করণরাজ কল সেন্টারের কর্মী। পুলিশের দাবি, করণরাজ জানিয়েছেন, সোমবার দুপুরে জ্যাকলিনের সঙ্গে তুমুল ঝগড়া হয়। তারপরই ওপর থেকে ঝাঁপ দেন তরুণী। কিন্তু সত্যিই কি ঝাঁপ দিয়েছেন জ্যাকলিন? নাকি, ঘটনার নেপথ্যে অন্য কিছু? জিজ্ঞাসাবাদের জন্য করণরাজকে আটক করেছে নিউ আলিপুর থানার পুলিশ। লাশ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। খবর দেওয়া হয়েছে মৃত তরুণীর স্বজনদের। সূত্র: এবিপি আনন্দ
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি