সিলেট ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৭ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৬
সুরমা মেইল নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জঙ্গিবাদ অবিলম্বে দমন করা না গেলে দেশ আরো ভয়াবহ অবস্থার দিকে চলে যাবে। তাই জঙ্গিবাদ, সন্ত্রাস ও উগ্রবাদ মোকাবেলায় সকল দলকে নিয়ে জাতীয় কনভেনশন করুন। বিরোধী দলকে বাইরে রেখে এই ভয়াবহ সমস্যার সমাধান করা যাবে না।
মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন- দেশে গণতন্ত্র নেই। এই সরকার গণতন্ত্রের গলাটিপে হত্যা করেছে। আজ মানুষের গণতান্ত্রিক ও ভোটের অধিকার নেই। মানুষ কথা বলতে পারে না। বিএনপিকে সভা-সমাবেশ করতে দেয়া হয় না।এক কথায়, বাংলাদেশের অস্তিত্ব আজ বিপন্ন হয়ে পড়েছে।
সরকার জঙ্গিবাদ নিয়ে মিথ্যাচার করছে এমন দাবি করে তিনি বলেন- জঙ্গিবাদ দমনের কথা বলে সরকার গণতান্ত্রিক শক্তিসমূহকে ধ্বংস করে দিচ্ছে। তাদের উদ্দেশ্য- জঙ্গিবাদ দমন নয়, জঙ্গিবাদের বিষয়টি ব্যবহার করে বিরোধী দলসমূহকে নিশ্চিহ্ন করে দেয়া। সেজন্য গুপ্তহত্যার ঘটনায় তারা প্রকৃত অপরাধীদের না ধরে এর দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে। আর যাদেরকে ধরছে তাদেরকে ক্রসফায়ারে হত্যা করছে। এর মধ্য দিয়ে তারা সত্যকে গোপন করে জনগণকে বিভ্রান্তিতে রেখেছে। বিরোধী দলকে বাইরে রেখে এই ভয়াবহ সমস্যার সমাধান করা যাবে না।
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন- অনেক হয়েছে। দেশ ধ্বংস করে দিয়েছেন। উগ্রবাদ-জঙ্গিবাদ দমন করা না গেলে দেশ আরো ভয়াবহ অবস্থার দিকে চলে যাবে। তাই এটাকে বন্ধ করার চেষ্টা করুন। জঙ্গিবাদ প্রতিরোধে সব রাজনৈতিক দলগুলোকে ডেকে একটি জাতীয় ঐক্য গড়ে তুলুন। অন্যথায় এই ভয়াবহ সমস্যা থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই।
দেশবাসীর সামনে ঘোর অন্ধকার উল্লেখ করে তিনি বলেন- আমরা ক্রমেই অন্ধকারের দিকে চলে যাচ্ছি। এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আশার কথা, সুড়ঙ্গের অপরপ্রান্তে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। আর সেই আশার আলো হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যিনি সারা জীবন গণতন্ত্রের জন্য কাজ করেছেন, এখনো করছেন। তাই আসুন, গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি আল মেহেদী তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধূরী এ্যানী, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সস্পাদক মো. আক্রামুল হাসান, সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ঢাবি ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তানভীর রেজা রুবেল, সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক আবু তাহের।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, ঢাবি শিক্ষক অধ্যাপাক সুকোমল বড়ুয়া, অধ্যাপক সিরাজুল হক বক্তব্য দেন। আলোচনা ও ইফতার মাহফিলে যোগ দেন- ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি