বাংলাদেশের রাজনীতি থেকে দুর্নীতিবাজদের হটাতে হবে : সেতুমন্ত্রী

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৬

বাংলাদেশের রাজনীতি থেকে দুর্নীতিবাজদের হটাতে হবে : সেতুমন্ত্রী

Manual8 Ad Code

download-4সুরমা মেইল ডেস্ক :: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “বাংলাদেশের রাজনীতি থেকে দুর্নীতিবাজদের হটাতে হবে। বাংলাদেশের রাজনীতি থেকে প্রতারক, সুবিধাবাদী, হঠাৎ করে আসা বসন্তের কোকিলদের হটাতে হবে।”

Manual6 Ad Code

রোববার সকালে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, টাউট-বাটপার ও সুবিধাভোগীরা আর দেশের রাজনীতিতে স্থান পাবে না।

Manual8 Ad Code

এ সময় নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ গ্রহণ ও অনুসরণ করতে আহ্বান জানান ওবায়দুল কাদের।

Manual5 Ad Code

তিনি বলেন, “যদি থাকে শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। শেখ হাসিনা ৭০ বছর জন্মদিনে বাংলাদেশকে ৭০ বছর এগিয়ে নিয়ে গেছেন।”

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে জানিয়ে তা থেকে দূরে থাকার পরামর্শ দেন আওয়ামী লীগ নেতা।

Manual4 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রকিবুর রহমান, সংগঠনের মহাসচিব সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী, সংসদ সদস্য উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code