বাংলাদেশে জঙ্গি তৎপরতা বাড়তে পারে: জেমস ক্ল্যাপার

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৬

বাংলাদেশে জঙ্গি তৎপরতা বাড়তে পারে: জেমস ক্ল্যাপার

Manual6 Ad Code

Prodhan

Manual7 Ad Code

সুরমা মেইল নিউজ : জেমস ক্ল্যাপার বলেন, বাংলাদেশের বিরোধী দলগুলোকে হালকাভাবে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে দেশের ভেতর আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা বাড়তে পারে।

বিশ্বব্যাপি হুমকির বিষয়ে মার্কিন সিনেটে মঙ্গলবার অনুষ্ঠিত শুনানিতে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার এই পরিচালক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট করতে বাংলাদেশে বিদেশিদের হত্যার ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামি জড়িত থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন।

জেমস ক্ল্যাপার আরো বলেন, বাংলাদেশে বিদেশি নাগরিক ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হওয়া ১১টি গুরুতর হামলার দায় স্বীকার করে নিয়েছে ইসলামিক স্টেট। এ ছাড়া ২০১৩ সাল থেকে আনসারুল্লাহ বাংলা টিম ও আল-কায়েদা বাংলাদেশের ১১ জন প্রগতিশীল লেখক ও ব্লগারকে হত্যা করেছে।দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী।

Manual8 Ad Code

তিনি বলেন, ২০১৪ সালে বাংলাদেশের বিরোধী দলগুলোর নির্বাচন বয়কট করার পর থেকে রাজনৈতিক উত্তেজনা চলছে। এছাড়া ১৯৭১ সালে মুক্তযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত অভিযোগে জামায়াতে ইসলামির নেতাদের বিচার নিয়েও দেশটিতে উত্তেজনা অব্যাহত রয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code