বাংলাদেশ ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির সিলেট জেলা কমিটি গঠন

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬

বাংলাদেশ ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির সিলেট জেলা কমিটি গঠন

Manual8 Ad Code

সিলেট:
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি সিলেট জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

 

গত শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

 

সভায় ১৩টি উপজেলায় কর্মরত ৯৪ জন ইউপি প্রশাসনিক কর্মকতা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃদুল কান্তি দাশ।

Manual2 Ad Code

দিনব্যাপী অনুষ্ঠিত সভায় ১ম অধিবেশন ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের ভবিষ্য তহবিল (সিপিএফ) সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

Manual1 Ad Code

নামাজ ও দুপুরের খাবার পরবর্তী ২য় অধিবেশনে সকলের সর্ব সম্মতিক্রমে ২০২৬-২০২৮ মেয়াদে সিলেট জেলা কমিটি গঠন করা হয়।

 

এতে সভাপতি গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম, সাধারণ সম্পাদক গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক বালাগঞ্জ পূর্ব গৌরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রেজওয়ান আহমদ রাসেল, অর্থ সম্পাদক কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহীন আহমেদ ও  প্রচার সম্পাদক সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ খলিলুর রহমান নির্বাচিত হন।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code