বাংলাদেশ নিয়ে চিন্তাও করেননি অন্য নেতারা : আসাদুজ্জামান

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৭

বাংলাদেশ নিয়ে চিন্তাও করেননি অন্য নেতারা : আসাদুজ্জামান

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ১৯৪৮সালে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর ১৯৭১ সালে সেটা বাস্তবে রুপ দিয়েছিলেন। অন্য কোনো নেতা বাংলাদেশ নিয়ে চিন্তাও করেননি।

Manual3 Ad Code

শনিবার দুপুরে নীলফামারী জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

তিনি বলেন, বাংলাদেশের অনেক অর্জন এসেছে। সেটা করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে বাংলাদেশকে মাথা উঁচু করে দাড় করিয়েছেন তিনি।

Manual7 Ad Code

বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, তারা ক্ষমতায় আসলে সাম্প্রদায়িক শক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠবে। ফের রান্নাঘরে ঢুকে যাবে মেয়েরা।

নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক বক্তব্য রাখেন।

জেলা ছাত্রলীগ সভাপতি সজল কুমার ভৌমিকের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক নোহেল রানার সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ,  প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস, এম জাকির হোসেন।

এছাড়া বিশেষ বক্তা হিসেবে ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহজালাল, সহ-সম্পাদক রুহুল আমিন, কেন্দ্রীয় উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক সরকার ফারহানা আকতার সুমি, উপ-ত্রাণ বিষয়ক সম্পাদক আজিজুল আলম মৃধা, উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান আনিস উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code