‘বাঘিনী অভিনেত্রী জয়া’

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৭

‘বাঘিনী অভিনেত্রী জয়া’

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :: পয়লা বৈশাখে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা ‘বিসর্জন’। পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্মাতা বলেন, ‘বাঘিনীর মতো অভিনয় করে জয়া।’

Manual8 Ad Code

‘বিসর্জন’ প্রসঙ্গে নির্মাতা কৌশিক বলেন, ‘নিখাদ বাংলা ছবি৷ যদিও সাম্প্রতিক সময়ের গল্প, কিন্তু দুই বাংলাকে কাঁটাতার দিয়ে যে আলাদা করা যায় না, বরং প্রেম মিলিয়ে দেয় দুই বাংলাকে, সেই গল্পই বলব আমরা৷’

Manual1 Ad Code

ছবির গল্প প্রেমনির্ভর হলেও প্রেক্ষাপট এক সময়ের পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ ও ভারত। এতে সীমান্তবর্তী এলাকা ও চেকপোস্টকে প্রাধান্য দেওয়া হয়েছে।

জয়া প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘জয়া আহ্সান তো…আর কী বলব! যেভাবে হাওয়া বয়, সেভাবে ওই ভাষাটা বলে ও। আর নিজের ভাষাতে একজন বাঘিনীর মতো অভিনয় করে জয়া। অকল্পনীয়! আবির (চট্টোপাধ্যায়) আর জয়ার অভিনয় দেখা একটা এক্সপিরিয়েন্স।’

তিনি আরো বলেন, ‘আবিরের চরিত্রটার নাম নাসির। ভারতবর্ষের মুসলিম ছেলে। আর জয়ার নাম পদ্মা। বাংলাদেশের হিন্দু মহিলা। ঠিক উল্টো একটা অবস্থান তৈরি করা হয়েছে। এই দু’জনের প্রেমের গল্প।’

Manual4 Ad Code

সূত্র : এবেলা

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code