সিলেট ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মে ৩১, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালাতে শেরিন জন (৩২) নামে এক যুবক তার নিজ বাবা জয় ভি জনকে (৬৮) প্রথমে গুলি করে হত্যা করে। তারপর লাশ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ছিটিয়ে দেয়।
ভারতের এনডিটিভির খবরে বলা হয়, ঘটনাটি ঘটে গত সপ্তাহে। শেরিন পেশায় একজন আইটি কর্মী। বাবা হত্যার দায় স্বীকার করলে পুলিশ তাকে গ্রেফতার করে। প্রায় ত্রিশ বছর ধরে আমেরিকায় বসবাস করছিলেন জয় ভি জন। সম্প্রতি কেরালায় তার পৈতৃক বাসস্থানে ফিরেছেন তিনি।
পুলিশ জানায়- সম্পত্তিগত বিবাদের কারণেই খুন হতে পারেন ভি জন। শেরিনের স্বীকারোক্তির ভিত্তিতেই পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে দেহের টুকরো অংশগুলি উদ্ধার করেছে। এই দেহাংশগুলি ডিএনএ টেস্টের জন্য পাঠানো হবে।
আলাপ্পুঝা জেলা পুলিশ প্রধান বি আসোক কুমার প্রেস ট্রাস্ট ইন্ডিয়াকে জানান- উদ্ধার করা দেহাংশ ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আমাদের প্রাথমিক তদন্তে জানতে পেরেছি সম্পত্তি সংক্রান্ত বিষয়েই এই খুন হয়ে থাকতে পারে।
শেরিনের কাছে একটি এসি ঠিক করতে গেলে গত বুধবার নিখোঁজ হন ভি জন। ভি জনের স্ত্রী মারিয়াম্মা স্বামীর নিখোঁজের ব্যাপারে থানায় একটি ডায়রি করেন। এরপরই পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি