বাবা-মায়ের খুন চাপা দিতে ১৭ খুন

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৬

বাবা-মায়ের খুন চাপা দিতে ১৭ খুন

Manual3 Ad Code

download-2আন্তর্জাতিক ডেস্ক :: বাবা-মাকে হত্যার পর ঘটনাটিকে ধামাচাপা দিতে ১৭ প্রত্যক্ষদর্শী, প্রতিবেশীকে খুন করেছে চীনের এক তরুণ। বুধবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউন্নান প্রদেশের একটি দূরবর্তী গ্রামে এ ঘটনা ঘটে। দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে শুক্রবার বিবিসির অনলাইন ভার্সনে এ খবর জানানো হয়।

Manual5 Ad Code

২০ থেকে ২৫ বছর বয়সী ওই তরুণের নাম ইয়াং কিংপেই। বৃহস্পতিবার তাকে প্রাদেশিক রাজধানী কুনমিং থেকে আটক করেছে পুলিশ।

জানা যায়, কিংপেই প্রথমে টাকা-পয়সা নিয়ে বাক-বিতণ্ডার জের ধরে নিজের বাবা-মাকে হত্যা করে। এরপর হত্যাকাণ্ডের বিষয়টি গোপন রাখতে একে একে ১৭ জন প্রতিবেশীকে খুন করে।

Manual1 Ad Code

নিহত প্রতিবেশীরা ছয়টি পরিবারের সদস্য। হতভাগ্য এসব মানুষের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তির বয়স ৭২ এবং সবচেয়ে ছোটজনের বয়স মাত্র তিন বছর।

Manual3 Ad Code

তবে কী ধরনের অস্ত্র দিয়ে ওই তরুণ এসব হত্যাকাণ্ড চালিয়েছে তা খবরে উল্লেখ করা হয়নি। চীনে এ ধরনের গণহত্যা খুবই বিরল। এছাড়া, দেশটিতে একজন মানুষকে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করতেও বেশ বেগ পেতে হয়। সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code