বাবা হলেন জুকারবার্গ

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৫

বাবা হলেন জুকারবার্গ

Manual5 Ad Code

jukar

Manual7 Ad Code

সুরমা মেইলঃ ফেসবুক স্রষ্টা মার্ক জুকারবার্গ দম্পতির কোল আলোকিত করে এলো নতুন ‘রাজকন্যা’। বাবা হওয়ার পর বুধবার নিজের প্রোফাইলে মেয়ের ছবি দিয়ে খুশির খবরটি ভাগ করে নিলেন ফেসবুক স্রষ্টা নিজেই।

মেয়ের জন্মের খবরের সাথে সাথে ফেসবুক পোস্টে জুকারবার্গ সন্তানের উদ্দেশে একটি চিঠিও পোস্ট করেছেন। যেখানে বাবা জুকারবার্গ লিখেছেন, মেয়ে ম্যাক্স কোন পৃথিবীতে বড় হবে বলে আশা করছেন তিনি? জুকারবার্গ চান, তাঁর মেয়ের পৃথিবীতে থাকবে সাম্য, থাকবে সুস্থতা, শিক্ষার পদ্ধতি হবে নিজের পছন্দের, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে মানুষের, দূর হবে দারিদ্র্য, বিশ্বজুড়ে আসবে সমান অধিকার।

মেয়েকে লেখা চিঠিতে জুকারবার্গ অঙ্গীকার করেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও ভালো একটি পৃথিবী তৈরির জন্য তিনি ও তার স্ত্রী জীবদ্দশায় ফেসবুকের ৯৯ শতাংশ দান করবেন। বর্তমানে ফেসবুকে তাঁদের মোট শেয়ার ৪৫ বিলিয়ন ডলারের বেশি।

Manual4 Ad Code

স্ত্রী প্রিসিলা চ্যান গর্ভবতী থাকার সময় থেকেই বেশ কয়েকবার ছবি শেয়ার করেছেন নিজের ওয়ালে। এমনকি পিতৃত্বকালীন ছুটিও নিয়েছিলেন তিনি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code