বারবার ঘুরে আসে পহেলা বৈশাখ

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৬

বারবার ঘুরে আসে পহেলা বৈশাখ

Manual4 Ad Code

fy_119967

Manual6 Ad Code

সুরমা মেইল নিউজ : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, বাঙালির ইতিহাস-ঐতিহ্য, সুদীর্ঘকাল ধরে গড়ে ওঠা ভাষা ও কৃষ্টির জমাট মোজাইককে ভেঙে ফেলার জন্য বিদেশি আধিপত্যবাদী প্রভুরা সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের জন্য মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। কাল পহেলা বৈশাখ। বাঙালির জীবনে উৎসবমুখর দিনগুলোর অন্যতম। এ উপলক্ষে দেশ-বিদেশে থাকা সব বাংলাদেশিকেই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

Manual1 Ad Code

তিনি বলেছেন, আবহমানকাল ধরে নতুন আঙ্গিক, রূপ, বর্ণ ও বৈচিত্র নিয়ে জাতির জীবনে বারবার ঘুরে আসে পহেলা বৈশাখ। অনন্তকাল ধরে গড়ে ওঠা আমাদের ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অহংকার মিশে থাকে নতুন বছরের শুভাগমনে। আমাদের হৃদয়ে উদ্ভাসিত হয় দেশমাতৃকার অতীত গৌরব ও ঐশ্বর্য। পহেলা বৈশাখে দৈশিক চেতনা জেগে উঠে মন্তব্য করে খালেদা জিয়া বলেছেন, প্রতিবছর নববর্ষ হিরণ্ময় অতীতের আলোকে সম্মুখ পানে, অগ্রগতির পথে এগিয়ে যেতে তাগিদ দেয়।

কালের গর্ভে হারিয়ে যেতে থাকা বিগত বছর নিয়ে তিনি বলেন, গত বছরের দুঃখ, অবসাদ, ক্লান্তি, হতাশা ও গ্লানিকে অতিক্রম করে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার নির্দেশনা নিয়ে এসেছে বাংলা নববর্ষ। বাংলা সন-তারিখ আমাদের প্রাত্যহিক জীবন ও দৈনন্দিন অর্থনৈতিক কর্মকাণ্ডের অপরিহার্য অনুষঙ্গ, তাই এটি জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। দেশজুড়ে ‘ভয়াবহ দুর্দিন’ চলছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বলেন, দেশের এই চরম সংকটকালে আমাদের ভাষা, সংস্কৃতির স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য সকল আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code