সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, মে ২৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট শহরতলীর বালুচরে জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর দখলকৃত বাসা থেকে বন্দুক ও হাতবোমা (ককটেল) উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৬ মে) বেলা আড়াইটার দিকে বালুচর ফোকাস ১৭৬ নম্বর বাসায় অভিযান চালিয়ে একটি বন্দুক ও ৫টি হাতবোমা (ককটেল) উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালার মুন্সি।
এর আগে গত রবিবার সন্ধ্যায় সিলেট শহরতলীর বালুচরে জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর দখলে থাকা চিকিৎসকের দ্বিতল বাসাটি উদ্ধার হয়। গত প্রায় ৮ মাস ধরে নিপু ওই বাসাটি দখল করে রেখেছিলেন।
বাসার মালিক ডা. মো. আজিজুল ইসলাম জানিয়েছেন, হিরণ মাহমুদ নিপু প্রায় ৮ মাস আগে বাসাটি ভাড়া নিয়েছিলেন। কিন্তু বাসায় ওঠার পর থেকে নিপু একমাসেরও ভাড়া দেননি। ভাড়া চাইলে উল্টো আরো হুমকি দেন নিপু। এ অবস্থায় তিনি পুলিশের শরণাপন্ন হন।
পুলিশের সহযোগিতায় রবিবার সন্ধ্যায় বাসাটি উদ্ধার হয়। ওই রাতেই বাসায় অভিযান চালিয়ে পুলিশ ৪ রাউন্ড গুলি (কার্তুজ) উদ্ধার করে।
বৃহস্পতিবার পুণরায় বাসাটিতে অভিযান চালিয়ে একটি বন্দুক ও ৫টি হাতবোমা উদ্ধার করে পুলিশ।
প্রসঙ্গত, সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের সমাবেশে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় হিরণ মাহমুদ নিপু বর্তমানে কারাগারে রয়েছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি