সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জুন ৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজার জেলার প্রথম উপজেলা হিসেবে কুলাউড়াকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করেছেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান। কুলাউড়া নবীণ চন্দ্র বিদ্যালয় খেলার মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ^ায়নের এই যুগে বর্তমান সরকারের যুগোপযুগী সিদ্ধান্ত দেশকে বাল্যবিবাহ মুক্ত করার। আমরা সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার প্রথম উপজেলা হিসেবে কুলাউড়াকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করা হলো।
সোমবার (০৬ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তারের উদ্যোগে অয়োজিত এ অনুষ্ঠান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগমের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম এবং মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসক উপস্থিত জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের জনসাধারণকে বাল্যবিবাহ মুক্ত করার শপথবাক্য পাঠ করান।
এসময় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, পৌর মেয়র শফি আলম ইউনুছ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নারীনেত্রী নেহার বেগম, ভাইস চেয়ারম্যান কাজী ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা পিপিএম, কুলাউড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, কুলাউড়া বিএইচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, সাংবাদিক খালেদ পারভেজ বক্স, চৌধুরী আবু সাঈদ ফুয়াদ।
এসময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, জেলা তথ্য বিষয়ক কর্মকর্তা ইমরানুল হাসান, সাংবাদিক শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া নবীণ চন্দ্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমীর হোসেন, রাবেয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি