বাসচাপায় ২ প্রিজাইডিং অফিসার নিহত

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, মে ২৮, ২০১৬

বাসচাপায় ২ প্রিজাইডিং অফিসার নিহত

Manual6 Ad Code

download

Manual1 Ad Code

সুরমা মেইল নিউজ : ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সির হাটে বাসচাপায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত দুই প্রিসাইডিং অফিসার বিমল চন্দ্র (৩৫) ও ফিরোজা বেগম (৩০) নিহত হয়েছে। মুন্সিরহাটে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস চাপায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত এই দুই কর্মকর্তার মৃত্যু হয়।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিমল চন্দ্র রায় দারাজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (৩৫) এবং ফিরোজা বেগম কালেশ্বরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিমল চন্দ্র ও ফিরোজা বেগম মোটরসাইকেলযোগে বালিয়া ইউনিয়নের বড়গ্রাম ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে মুন্সির হাটে পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। বাসটি ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

Manual6 Ad Code

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান নিহতের সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code