বাসায় মায়ের গলিত লাশ: যুগ্ম-সচিব সন্তানকে ওএসডি

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬

বাসায় মায়ের গলিত লাশ: যুগ্ম-সচিব সন্তানকে ওএসডি

Manual8 Ad Code

মেইল ডেস্ক:
রাজধানীর মিরপুরের ফ্ল্যাটে বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

Manual7 Ad Code

 

বুধবার (৩ জুন) মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম-সচিব) এ কে এম আনিসুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই কর্মকর্তা আগামীকাল বৃহস্পতিবার বিকেলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান না করলে তিনি তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন।

 

Manual3 Ad Code

গত রোববার মিরপুর-১১ এলাকায় নিজ ফ্ল্যাট থেকে ৭৫ বছর বয়সী বৃদ্ধা নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।

 

পুলিশ জানায়, মৃত বৃদ্ধার ৩ ছেলের একজন যুগ্ম-সচিব, একজন বুয়েট শিক্ষক ও আরেকজন কানাডায় বসবাস করছেন।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

যুগ্ম-সচিব আনিসুর রহমান বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে কর্মরত আছেন।

 

যুগ্ম-সচিব আনিসুর রহমানের বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, ‘বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রচলিত আইন ও বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

 

তিনি আরও বলেন, ‘বাবা-মায়ের ভরণ-পোষণ সংক্রান্ত আইন রয়েছে। ওই আইনটি পর্যালোচনা করে দেখা হচ্ছে।’

 

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বসির জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ নম্বরে ফোন পেয়ে গত রোববার তারা বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code