‘বাসিয়া’ খননের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৭

‘বাসিয়া’ খননের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

Manual6 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ‘বাসিয়া নদী’র দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সঠিক মাপ অনুযায়ী সুষ্ঠুভাবে ‘বাসিয়া’ পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

Manual8 Ad Code

বুধবার সকালে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন ‘বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদ’র আহবায়ক ফজল খান।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সহ সভাপতি মতছির আলী, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের উপদেষ্ঠা মাহবুবুর রহমান লিলু, আহবায়ক ফজল খান, যুগ্ম আহবায়ক মোঃ হাবিব, সদস্য তোহিন আহমদ দুলাল, সংগঠক আক্তার হোসেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code