সিলেট ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৫
সুরমা মেইলঃ শুক্রবার বিকালেমানিকগঞ্জ থেকে ঢাকায় আসার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে বাসের হেলপার যৌন হয়রানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, শুক্রবার দুপুরে শুকতারা পরিবহনে করে মানিকগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন ওই ছাত্রী। বাসে যাত্রী খুব কম থাকায় তিনি একা একটি আসনে বসেছিলেন। বাসটি সিংগাইর উপজেলা পেরোনোর পর চালকের এক সহকারী তার পাশ ঘেঁষে বসেন এবং বিভিন্ন ধরনের কথা বলে গায়ে হাত দেয়ার চেষ্টা করেন। এতে বাধা পেয়ে মামুন নামের ওই সহকারী ঢাবি শিক্ষার্থীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগে বলা হয়।
ওই ছাত্রী রাজধানীর দারুস সালাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ওই থানার এসআই খাদিজাতুজ সাহেলা।
ছাত্রীটি এর প্রতিবাদ করলে হেলপার তাকে বাস থেকে নামিয়ে দেয়ার চেষ্টা করেন। এসময় বাসের অন্য যাত্রীরা এগিয়ে আসেন। যাত্রীদের হস্তক্ষেপে তাকে হেলপার তাকে বাস থেকে নামাতে ব্যর্থ হয়।
বাসটি ঢাকায় পৌঁছালে ওই ছাত্রী সরাসরি চলে যান দারুস সালাম থানায়। সেখানে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের বিষয়টি অবগত করে তিনি মামলা করেন। মামলায় ওই হেলপারের নাম মামুন বলে উল্লেখ করেন তিনি।
দারুস সালাম থানার এসআই খাদিজাতুজ শায়লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু এর আগেই বাসটি সেখান থেকে চলে যায়। বাস এবং হেলপারকে আটক করতে অভিযান চলছে বলে জানান তিনি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি