সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, মে ১৩, ২০১৭
বিনোদন ডেস্ক :: কাটাপ্পা বাহুবলিকে হত্যা করে। এখানেই শেষ হয়েছিল ‘বাহুবলি’-র প্রথম ভাগ। আর কাটাপ্পা কেন বাহুবলিকে মারল সেই প্রশ্নের উত্তর দিতেই তৈরি হয়েছে ’বাহুবলি ২’। আর উত্তর জানতে ‘বাহুবলি২’ দেখতে ভারতজুড়ে উত্তেজনার বাঁধ ভাঙে। তবে শুধু ভারত কেন ‘বাহুবলি২’দেখতে বাংলাদেশ থেকেও প্লেনে করে কলকাতায় হাজির হন ৪০ জন।
তবে প্রশ্নটা হলো এবার কি তবে ‘বাহুবলি ৩’ বানাতে চলেছে পরিচালক এসএস রাজামৌলি? এর উত্তরে তিনি বলেছিলেন বাহুবলি নিয়ে আর সিনেমা বানাবেন না। আর তাতেই মুখভার হয়ে গিয়েছিল সিনেমাপ্রেমীদের। তবে দর্শকদের প্রত্যাশায় নিজের সিদ্ধান্ত বদল করেছেন রাজামৌলি। ‘বাহুবলি ৩’বানানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে রাজামৌলি জানিয়েছেন,আমাদের ছবিটা দর্শকদের পছন্দ হয়েছে গল্পের জন্য। সেই জন্যই এর বাজার এত ভালো। আমি যদি শুধু বাজার ধরার জন্য ছবি তৈরি করি তা হলে নিজের কাজের প্রতি সৎ থাকা হবে না। তাই আগের দু’টো ছবির মতো ভালো গল্প যদি কাহিনিকাররা লিখতে পারেন তবে বাহুবলী ৩ নিয়ে ভাবনাচিন্তা করতে পারি। ইতিমধ্যেই বক্স অফিসে ভারতের বহু সিনেমার রেকর্ডই ভেঙে দিয়েছে ‘বাহুবলি২’। মনে করা হচ্ছে বক্স অফিসে ‘বাহুবলি২’ -র ব্যবসা ১০০০ কোটি ছাড়িয়ে যাবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি