সিলেট ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৬

সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যাকারীদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের কামাইছড়া নদীর তীরে বালুর নিচ থেকে নিখোঁজের পাঁচ দিন পর একই গ্রামের চার শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে যান মিজানুর রহমান। এ সময় তিনি হত্যাকারীদের ধরিয়ে দিতে সহায়তাকারীকে এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন। তিনি বলেন, যে ব্যক্তি এ হত্যা সম্পর্কে সঠিক তথ্য বা হত্যাকারীদের ধরিয়ে দিতে সহায়তা করবে, তাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এদিকে, এ মর্মান্তিক ঘটনায় সুন্দ্রাটিকি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। বাকরুদ্ধ হয়ে পড়েছেন নিহত শিশুদের বাবা-মায়েরা। গত শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বাড়ির পাশের মাঠে খেলা করতে যায় জাকারিয়া আহমেদ শুভ (৮), তাজেল মিয়া (১০), মনির মিয়া (৭) ও ইসমাইল হোসেন (১০)। এরপর থেকে তাদের আর সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পরদিন জাকারিয়া আহমেদ শুভর বাবা ওয়াহিদ মিয়া বাহুবল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে বুধবার সকালে বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের কামাইছড়া নদীর তীরে বালুর নিচ থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি