বাহুবলে টাকা চুরিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৬

বাহুবলে টাকা চুরিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

Manual5 Ad Code

download
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জ জেলার বাহুবলে টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ সংঘর্ষ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

স্থানীয়রা জানায়, উপজেলার জারিয়া গ্রামের মাদ্রাসা শিক্ষক আব্দুল হান্নান সোমবার দুপুরে গোসল করতে পুকুরে নামেন পূর্বে পাড়ে টাকা রাখেন। এসময় একই গ্রামের মাদ্রাসা ছাত্র আব্দুল হান্নান এ টাকা নিয়ে যান বলে এ শিক্ষক অভিযোগ করেন। এ নিয়ে সোমবার বিকেলে মাদ্রাসা ছাত্র হান্নানকে তার ভাই মারপিট করেন। এদিকে এ ছাত্র মঙ্গলবার সকালে মাদ্রাসায় গেলে হুজুরও তাকে চর তাপ্পর মারেন।

Manual7 Ad Code

এ বিষয়টি এলাকায় জানাজানি হলে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি মোশাররফ হোসেন পিপিএম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে ১০ রাউন্ড গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাহুবল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

বাহুবল মডেল থানার ওসি মোশাররফ হোসেন পিপিএম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code